1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

ডিবি’র জালে ৮১১ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮১১ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ তরাজ মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আবু নাইয়িম মিয়ার নেতৃত্বে সোমবার (২৭শে অক্টোবর) বিকেলে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে মাতারকাপন এলাকার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর এজেন্সির দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তরাজ মিয়া নামে এক জনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৬০ পিস ইয়াবা এবং দোকানের ড্রয়ার থেকে আরও ৭৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরাজ মিয়া স্বীকার করেছে, সে ও তার পলাতক সহযোগী কামরান দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ব্যবসার সঙ্গে জড়িত। সিডিএমএস যাচাই করে দেখা যায় তরাজ মিয়ার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

এই ঘটনায় আটককৃত তরাজ মিয়া ও পলাতক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের আইন অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট