1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয়

লংগদুতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙামাটি)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে লংগদু উপজেলা যুবদলের উদ্যোগে মাইনী মুখ বাজারের ইউনিয়ন পরিষদের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লংগদু উপজেলা যুবদলের আহবায়ক জানে আলমের সভাপতিত্বে, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ ইউনুস মিয়ার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লংগদু উপজেলা বিএনপির সভাপতি
তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাংগামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবী। বিশেষ বক্তা হিসেবে ছিলেন, রাংগামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদল সবসময় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সামনের সারিতে থেকেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, দেশের তরুণ সমাজ আজ বেকারত্ব, মাদক ও হতাশায় জর্জরিত। সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও স্বৈরাচারী নীতির কারণে যুবসমাজ দিশাহারা হয়ে পড়েছে। এ অবস্থায় যুবদলই পারে তরুণদের সংগঠিত করে নতুন নেতৃত্ব গড়ে তুলতে এবং গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনে ভূমিকা রাখতে।

সভায় লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট