1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

শ্রীমঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ০৯নং সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া চা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পাকা টিনসেড বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২০শে অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আপন দাশ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছে।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বসতঘরের ভেতরের কোনো সামগ্রীই উদ্ধার করা সম্ভব হয়নি। ফ্রিজ, টিভি, সোফা, ফ্যান, বেড, আলমারি সহ সব কিছু আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে, ফলে পরিবারটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

ভুক্তভোগী আপন দাশ বলেন,আমরা কিছুই রক্ষা করতে পারিনি। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ঘরের ভেতরের জিনিসপত্র বের করার সুযোগই পাইনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট