1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

নলছিটিতে মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব

নলছিটি প্রতিনিধি অরবিন্দ পোদ্দার
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

 

ঝালকাঠির নলছিটি পৌর শ্মশানে মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব।

আত্মার শান্তি কামনায় সমাধিতে প্রদীপ জেলে প্রার্থনা করেন প্রয়াতদের স্বজনরা। রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পালিত হয় মঙ্গল আলোর উৎসব শ্মশান দীপাবলি।

শ্মশান সংস্কার কর্মীদের যৌথ আয়োজনে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে একযোগে সবাই তাদের প্রিয় জনের সমাধিতে প্রদীপ ও মোম প্রজ্জ্বলিত করেন।

সন্ধ্যা থেকেই নলছিটি পৌর শ্মশানে ঢল নামে নারী পুরুষ আর কিশোর কিশোরীদের।

মা বাবা কিংবা স্বজন হারানো মানুষগুলো সমাধিতে আসেন শ্রদ্ধাঞ্জলির ডালা সাজিয়ে। সন্ধ্যা হতেই সকল অন্ধকার দূর করতে আর মঙ্গল আলোয় চারদিক উদ্ভাসিত করতে সমাধিতে জ্বালানো হয় মোমের আলো।

সমাধিতে হারানো স্বজনের আত্মার শান্তি কামনায় একই সাথে সমাধিতে চলে প্রার্থনা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এ উৎসব।

নলছিটির পৌর শ্মশানে আলোর মিছিলের সাথে হারানো স্বজনের জন্য এক শোকাহত পরিবেশ তৈরি করে। পরে মহা প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শ্মশান দীপাবলি উৎসব শেষ হয়।

প্রতিবছরের মতো এবারও তিথি অনুযায়ী শ্মশান দীপাবলি ও শ্মশান কালীপূজার আয়োজন করা হয়েছে। তবে বিগত বছরের থেকে এইবছর পৌর শ্মশান সেজে ওঠে এক ভিন্ন রুপে ও ভিন্ন সাজে। অক্লান্ত পরিশ্রম দিয়ে পৌর শ্মশানে এমন নজর কারা আয়োজন করার জন্য শ্মশান সংস্কার কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সবাই।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট