1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

৭৭তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

“পারস্পরিক সহযোগিতায় সমৃদ্ধ বিশ্ব” — এই স্লোগানকে সামনে রেখে ৭৭তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন করেছে পটুয়াখালী জেলা ক্রেডিট ইউনিয়নসমূহ। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব আবদুস সালাম খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালব সদর ক্লাস্টার পরিষদের সেক্রেটারি বশির আহম্মদ হাওলাদার এবং জেলা প্রোগ্রাম অফিসার আঃ রউফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)-এর চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা সুস্মিতা গোলদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার মোতালেব, সেক্রেটারি মোঃ আতিকুল্লাহ সরকার, ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, মনিকা মুন্সি, প্রাক্তন ট্রেজারার গৌতম দেবনাথ, বরগুনা জেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, প্রাক্তন ডিরেক্টর শহিদুল ইসলাম ফয়সাল এবং জেনারেল ম্যানেজার প্যাট্রিক পালমা।

এছাড়াও বক্তব্য রাখেন সমবায়ী সংগঠক অঞ্জন কুমার দাস, আলমগীর হোসেন বাচ্চু, এ্যাড. মেহেদী হাসান উজ্জ্বল, ওমর ফারুক, আবু জাফর মিয়া, লক্ষন দেবনাথ, রতন কুমার সরকার ও মোঃ জাহিদ হোসেন প্রমুখ।

আলোচনা সভায় কালব “ঘ” অঞ্চলের ৭০টি ক্রেডিট ইউনিয়নের প্রায় তিন শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট