1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বাউফলে নবম শ্রেণীর শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ: স্টুডিও বন্ধ, মামলা দায়ের

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে এক নবম শ্রেণীর শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর স্থানীয় শিক্ষার্থীরা দিনভর বিক্ষোভ করেছে এবং অভিযুক্তের ফটো স্টুডিওটি বন্ধ করে দিয়েছে।

 রবিবার (১৩ অক্টোবর) সকালে ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এক নবম শ্রেণীর শিক্ষার্থী রেজিস্ট্রেশনের জন্য ছবি তোলার উদ্দেশ্যে অভিরুচি স্টুডিওতে যান। সেখানে স্টুডিও মালিক মো. ইমরান (২৫) তাকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত তাকে ছবি তোলার রুমে জোরপূর্বক স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করে দৌড়ে বিদ্যালয়ে ফিরে সহপাঠীদের ঘটনাটি জানান। এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং অভিরুচি স্টুডিওটি বন্ধ করে দেন। দিনভর চলা বিক্ষোভে তারা অভিযুক্ত ব্যবসায়ীসহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী বলে পরিচিত মো. ইমরানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, খবর পাওয়া মাত্র সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর বিকেলে যৌন নিপীড়ন আইনে মামলা এফআইআর করা হয়েছে। তিনি আরও বলেন, দ্রুতই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।

অভিযুক্ত মো. ইমরান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কাউকে কুপ্রস্তাব দেইনি। সকালে কয়েকজন ছবি তুলতে এসেছিল, তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট