1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটে দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ভোলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালিত “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)”-এর আওতায় চলমান দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পের কো-অর্ডিনেটর (ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) গোলাম রাব্বি। রবিবার (১২ অক্টোবর) তিনি ভোলা সদর উপজেলার বাংকেরহাট এলাকায় অবস্থিত জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট (জিইউটিটিআই) পরিদর্শন করে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে বিউটিফিকেশন, গ্রাফিক্স ডিজাইন, মোবাইল ফোন সার্ভিসিং এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স—এই চারটি ট্রেডে প্রথম ব্যাচের প্রশিক্ষণ চলছে। মোট ১০০ জন নিবন্ধিত প্রশিক্ষণার্থীর মধ্যে ৩১ জন নারী এবং ৭০ জন অতি দরিদ্র পরিবারের তরুণ-তরুণী অংশ নিচ্ছেন।

এসআইসিআইপি-পিকেএসএফ সূত্রে জানা গেছে, সরকারি অর্থায়নে পরিচালিত এই প্রশিক্ষণ কার্যক্রমে শুধু ভোলার নয়, বরং দেশের ১৪টি জেলার তরুণ-তরুণীরা অংশ নিচ্ছেন—যার মধ্যে রয়েছে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, খুলনা, গাজীপুর, বরিশাল, ঠাকুরগাঁও, নরসিংদী, ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জ।

এটি একটি সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে অংশগ্রহণকারীরা শুধু পেশাগত নয়, বরং দলগত কাজ, সময় ব্যবস্থাপনা, আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মতো বাস্তব দক্ষতাও শিখছেন।

পরিদর্শন শেষে কো-অর্ডিনেটর গোলাম রাব্বি বলেন,

“পিকেএসএফ দীর্ঘদিন ধরে দেশের তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করছে। ভোলার মতো দ্বীপ জেলায় এই উদ্যোগ তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করছে। আমরা চাই, তারা নিজেদের কর্মজীবনে সফল হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখুক।”

ইনস্টিটিউটের অধ্যক্ষ সাধন কুমার পাল বলেন,

“এই প্রশিক্ষণ শুধু পেশাগত নয়, মানবিক মূল্যবোধ, সময়নিষ্ঠতা ও দলগত কাজের চর্চাও গড়ে তুলছে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতের শিল্পখাতে দক্ষ মানবসম্পদ হিসেবে কাজ করতে প্রস্তুত হচ্ছেন।”

দ্বীপজেলা ভোলায় এই প্রকল্প স্থানীয় তরুণদের জন্য নতুন কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ সৃষ্টি করছে। প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ ও কর্মসংস্থান সংযোগ কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটটি পরিচালনা করছে জেলার শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), যা পিকেএসএফ-এর সহযোগী প্রতিষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট