1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

মনপুরায় যুক্ত হচ্ছে সাবমেরিন ক্যাবল: বিদ্যুৎ সঙ্কট কাটিয়ে স্বস্তি ফিরবে দ্বীপবাসীর

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

সাগর উপকূলের দ্বীপ ভোলার মনপুরায় বিদ্যুৎ সঙ্কট নিরসনে এবার জাতীয় গ্রিডের সঙ্গে সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপন করা হচ্ছে। প্রকল্পটি চালু হলে বহুদিনের অনিয়মিত ও সীমিত বিদ্যুৎ সরবরাহের অবসান ঘটবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

গত শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূর আহমদ এবং অতিরিক্ত সচিব (নবায়নযোগ্য জ্বালানি) কেএম আলী রেজার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মনপুরা বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। সেখানে মনপুরাকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে দুটি টেকনিক্যাল রুট বিবেচনা করা হয়।

অতিরিক্ত সচিব নূর আহমদ বলেন, “একটি রুট তজুমুদ্দিন উপজেলা থেকে চরকলাতলী হয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মনপুরায় সংযোগ স্থাপন, অপরটি চরফ্যাশন থেকে নদীর তলদেশ দিয়ে সরাসরি সংযোগ স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।”

অতিরিক্ত সচিব কেএম আলী রেজা জানান, “সাবমেরিন ক্যাবলের পাশাপাশি নবায়নযোগ্য শক্তি ব্যবহারের উদ্যোগও নেওয়া হচ্ছে, যাতে প্রাকৃতিক দুর্যোগের সময়ও মনপুরার মানুষ বিদ্যুৎহীন না থাকে।”

বর্তমানে মনপুরায় বিদ্যুতের চাহিদা প্রায় ১৫ মেগাওয়াট। উপজেলা সদর হাজীরহাট ও আশপাশের এলাকার ৯৬৬ জন গ্রাহকের প্রয়োজন ৪ মেগাওয়াট, অথচ উৎপাদন হচ্ছে মাত্র ৪২০ কিলোওয়াট—প্রয়োজনের এক দশমাংশেরও কম। তিনটি ডিজেলচালিত জেনারেটরের মধ্যে একটি বিকল এবং বাকি দুটি পুরোনো ও অচলাবস্থায় রয়েছে। ফলে এখনো দৈনিক মাত্র ৪–৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে।

মনপুরা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী কেএম ফরিদুল ইসলাম জানান, “উপজেলা সদরে ৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার বিদ্যুৎ প্লান্ট নির্মাণের কাজ চলছে। পাশাপাশি চরফ্যাশন থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত হলে মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।”

ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার দ্বীপ মনপুরাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নানামুখী উদ্যোগ নিয়েছে। সাবমেরিন ক্যাবল সংযোগ কার্যকর হলে পর্যটন অবকাঠামো উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”

ভোলা জেলার দক্ষিণে অবস্থিত মনপুরা উপজেলার আয়তন ৩৭৩.১৯ বর্গকিলোমিটার। দ্বীপটির স্থায়ী জনসংখ্যা প্রায় ৯০ হাজার। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পেলে দ্বীপবাসীর জীবনমান ও স্থানীয় অর্থনীতি দুই-ই বদলে যাবে বলে আশা করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট