1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

 টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন বাস্তবায়নে ব্যস্ত সময় কাটাচ্ছে পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

আগামী ১২ অক্টোবর (রবিবার) সারাদেশে শুরু হচ্ছে টাইফয়েড প্রতিরোধ ভ্যাকসিন ক্যাম্পেইন। এ কর্মসূচি সফল করতে পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ দিন-রাত কাজ করছে। উপজেলায় ০ থেকে ১৫ বছর বয়সী মোট ৮০ হাজার ১২০ জন শিশু-কিশোরকে এ ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যে রেজিস্ট্রেশনের কাজ জোরদারভাবে চলছে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম.এম. নাহিদ আল রাকিব এর নেতৃত্বে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্যকর্মীরা মাঠ পর্যায়ে ব্যস্ত সময় পার করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ২৮৯টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ কাজে ৭২ জন টিকাদান কর্মী, ৩৯৬ জন সুপারভাইজার ও স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।

শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টা পর্যন্ত ২০ হাজারের বেশি শিশু রেজিস্ট্রেশনের আওতায় এসেছে বলে জানা গেছে। তবে গ্রামীণ এলাকায় সচেতনতার ঘাটতির কারণে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিছুটা ধীরগতির—এমন মন্তব্য করেছেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. শহীদুল ইসলাম বিশ্বাস, জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. দেলোয়ার হোসেন এবং সদর উপজেলা শাখার সভাপতি মোশতাক মাহমুদ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট