1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

পটুয়াখালীতে র‍্যাবের বাস ও ধানসিঁড়ি পরিবহনের সংঘর্ষে তিনজন নিহত, আহত অন্তত ৩০

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় র‍্যাব-৮ এর একটি বাস ও ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহতদের মধ্যে দুই বছরের এক শিশু, র‍্যাব সদস্য আলিম ও আফরোজা নামে এক নারী রয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পটুয়াখালীর সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, র‍্যাব-৮ এর সদস্যদের বহনকারী একটি বাস বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছিল। অপরদিকে কুয়াকাটা থেকে বরিশালগামী ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসার সময় ফতুল্লা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই র‍্যাব সদস্য আলিম, দুই বছরের এক শিশু ও আফরোজা নামের এক নারী নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‍্যাবের বাসটিতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, “আমরা ঘটনাস্থল থেকে র‍্যাবের বাসের ১৩ জনকে উদ্ধার করেছি। এদের মধ্যে দুই বছরের এক শিশু ঘটনাস্থলেই মারা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।”

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া বলেন, “দুর্ঘটনার পর এ পর্যন্ত ২৯ জন আহত হাসপাতালে ভর্তি হয়েছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল সিএমএইচ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট