1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত হবে নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক, সরকার দেবে ২০ হাজার কোটি টাকা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

সমস্যাগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে একটি নতুন ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। নতুন ব্যাংকের মূলধন হিসেবে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা।

একীভূত হতে যাচ্ছে— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (পিএলসি), গ্লোবাল ইসলামী ব্যাংক (পিএলসি), ইউনিয়ন ব্যাংক (পিএলসি), এক্সিম ব্যাংক (পিএলসি) এবং সোশ্যাল ইসলামী ব্যাংক (পিএলসি)

নতুন ব্যাংকের সম্ভাব্য দুটি নাম প্রস্তাব করা হয়েছে: “ইউনাইটেড ইসলামী ব্যাংক”“সম্মিলিত ইসলামী ব্যাংক”

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন হিসেবে দরকার ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ১৫ হাজার কোটি টাকা বেইল-ইন প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক আমানতকারীদের আমানত থেকে মূলধনে রূপান্তর করা হবে, আর বাকি ২০ হাজার কোটি টাকা সরকার সরাসরি মূলধন হিসেবে দেবে

এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে তারল্য সংকটে থাকা ইসলামী ব্যাংক খাতকে পুনর্গঠন ও নিয়ন্ত্রণে আনতে চায় সরকার।

সূত্র: জাগো নিউজ

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট