1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

 পটুয়াখালীতে হাটের ইজারা নিয়ে সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ৮, গ্রেপ্তার ৩

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে হাটের ইজারা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে এবং ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে।

বুধবার রাতে লোহালিয়া ইউনিয়নের পালপাড়া এলাকায় স্থানীয় বিএনপি নেতা কবির মৃধা ও সোহাগ মাঝি গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। হাটের ইজারাকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের এক পর্যায়ে সোহাগ মাঝি ও তার সহযোগীরা প্রতিপক্ষ মফিজুল মৃধাকে দা ও লাঠি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায়।

এসময় পাঁচ পুলিশ সদস্য—এসআই জহির, এএসআই আব্দুর রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, কনস্টেবল মো. রানা ও কনস্টেবল সাইফুল ইসলাম আহত হন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মফিজুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এবং পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা শান্ত করে। বৃহস্পতিবার সকালে পুলিশ আমিনুল হক চৌধুরী (৪৫), পলাশ হাওলাদার (২৫) ও রমজান আলী (৬৫) নামের তিনজনকে গ্রেপ্তার করে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “হাটের ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর হামলা করা হয়। এতে পাঁচজন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট