1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

পটুয়াখালীতে শিশু বিবাহ ও নির্যাতন রোধে স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

 

“পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” — এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৫। বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে ভূমিকা রাখা কিশোরীদের সম্মান জানাতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) পটুয়াখালী সদর উপজেলার মধুমতি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এবং সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক পটুয়াখালী জেলা সমন্বয়ক নেফাজউদ্দিন। সঞ্চালনা করেন ব্র্যাকের ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) এস. এম. শরিফুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত আরা জামান উর্মি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. খাইরুল ইসলাম এবং লাউকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াস হোসেন বাচ্চু।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৪৯ জন স্বপ্নসারথী কিশোরী অংশ নেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন খলিশাখালীর স্বর্ণা দেবনাথ ও ইটবাড়িয়ার খুকুমনি বেগম।

কর্মসূচির অংশ হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন ও সহিংসতা বন্ধ, শিশু পাচার রোধ এবং শিশুদের আইনি সহায়তা প্রাপ্তিতে বিশেষ ভূমিকার জন্য অংশগ্রহণকারী কিশোরীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ইফফাত আরা জামান উর্মি।

তিনি বলেন, “শিশু বিবাহ শুধু ব্যক্তিজীবনে নয়, পরিবার ও সমাজে দুর্ভোগ ও অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই সরকার ও বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে।” তিনি উপস্থিত সবাইকে শিশু সুরক্ষার যেকোনো ঘটনায় হেল্পলাইন ১০৯৮ নম্বরে কল করার আহ্বান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট