1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয়

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫। “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৭ অক্টোবর) উপজেলার দরুন বাজারে জিজেইউএস-এর শাখা অফিস প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার প্রবীণ নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মোঃ আবুল বাশার খান। এছাড়া উপস্থিত ছিলেন জিজেইউএস সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পার্সন মোঃ আলমগীর হোসেন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ নোমান শিকদার, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী বিকাশ চন্দ্র শীল, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামসহ জিজেইউএস-এর অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে প্রবীণরা শুধু অতীতের অংশ নন, তাঁরা অভিজ্ঞতা, জ্ঞান ও প্রেরণার এক অনন্য উৎস। প্রবীণদের প্রতি শ্রদ্ধা, যত্ন ও সেবার মানসিকতা সমাজে মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা দরুন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট