1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সারোয়ার হোসেন অপুর
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

 

নওগাঁর বদলগাছীতে “বদলগাছী সাংবাদিক সংস্থার” দপ্তর সম্পাদক মরহুম আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বদলগাছী সাংবাদিক সংস্থার সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদোস হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু জর গিফারী, বাংলাদেশ জামাতে ইসলামী বদলগাছী শাখার সাবেক আমীর মো. জাহাঙ্গীর আলম, মরহুমের ছোট জামাতা মো. সাজ্জাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

প্রয়াত আশরাফুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, আশরাফুল ইসলাম ছিলেন একজন সৎ ও নির্ভীক মানুষ।

পরে তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো. আরমান হোসেন।

দোয়া অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশরাফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট