1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, উপকূলে বৃষ্টি; সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। গত দুই দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এতে নিত্যপ্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষসহ সাধারণ জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বুধবার (২ অক্টোবর) সকাল ৬টায় গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো। এর ফলে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বাড়ছে। যেকোনো সময় উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে সব মাছধরা ট্রলারকে গভীর সাগর ছেড়ে উপকূলের কাছাকাছি অবস্থান করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় জেলেরা জানিয়েছেন, উত্তাল সাগর ও খারাপ আবহাওয়ার কারণে তারা গভীর সমুদ্রে যেতে পারছেন না। এতে জীবিকার সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে হঠাৎ বৃষ্টিতে বিভিন্ন বাজার, সড়ক ও জনপদে পানি জমে ভোগান্তি বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট