1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বাকেরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে এবং কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। উৎসব উপলক্ষে ২৯ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৫টার দিকে বরগুনা যাওয়ার পথে রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জ বাজারের দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহীন তালুকদার, বাকেরগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ঝন্টু বাবুসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম পূজামণ্ডপে বক্তব্য রাখতে গিয়ে বলেন,

“এই দেশ কারো বাপের নয়—এই দেশ আমার, আপনার, আমাদের সবার। এখানে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দের জায়গা এ দেশে নেই—আমরা সবাই এই দেশের গর্বিত নাগরিক।”

তিনি আরও বলেন, “কোনো পরিবারের যদি সন্তান না থাকে, তখন তো আমরা বলি না তারা ‘সংখ্যালঘু পরিবার’। তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রেই কেন এই শব্দ ব্যবহার করা হবে? আমাদের সবার মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবারের দুর্গোৎসব সেই পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।”

এরপর ৩০ সেপ্টেম্বর রাত ২টার দিকে বরগুনা থেকে ফেরার পথে তিনি উপজেলার বৃহত্তম দেবালয় পূজা মন্দির পরিদর্শন করেন। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ, দেবালয় পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দাস, বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট