1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

খাগড়াছড়িতে ৫ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত, দুর্গোৎসবের সম্মানে জুম্ম ছাত্র-জনতার সিদ্ধান্ত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের ৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে খাগড়াছড়িতে আগামী ৫ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে জুম্ম ছাত্র-জনতা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হলেও প্রশাসনের কাছে পেশ করা ৮ দফা দাবি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পূরণ না হলে তারা আবারও শান্তিপূর্ণ কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর থেকে খাগড়াছড়ির একটি স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছিল জুম্ম ছাত্র-জনতা। অবরোধ চলাকালীন গত রোববার গুইমারা উপজেলায় এক সংঘর্ষে তিনজন নিহত হন এবং সেনাবাহিনী ও পুলিশের অন্তত ১৬ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। এই পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে প্রশাসনের পক্ষ থেকে জুম্ম ছাত্র-জনতার ৮ দফা দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট