1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

 ভোলায় পুলিশের নামে চাঁদাবাজি, দুই যুবক আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

ভোলায় চুরির মামলায় জড়ানোর ভয় দেখিয়ে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন—বাপ্তা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে মো. রাকিব (৩০) ও মিজানুর রহমানের ছেলে হাসান মোনতাছির রহমান (২০)। ভোলা সদর মডেল থানায় বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৯ জুন পশ্চিম ইলিশা ইউনিয়নে আল আমিন নামে এক ব্যক্তির বাড়িতে চুরি হয়। পরদিন আল আমিন বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। ওই মামলার ভয় দেখিয়ে রাকিব ও মোনতাছির স্থানীয় বাসিন্দা শেখ ফরিদের নাতি মো. জিতুকে জড়িত উল্লেখ করে তার নাম বাদ দেওয়ার শর্তে দুই লাখ টাকা দাবি করেন।

এরপর একাধিকবার বাড়িতে গিয়ে চাপ দিলে গত ৩ আগস্ট শেখ ফরিদ দেড় লাখ টাকা দেন। পরে আরও ১০ হাজার টাকা নেন তারা। সর্বশেষ ২০ হাজার টাকা দাবি করলে শেখ ফরিদের সন্দেহ হয়। থানায় খোঁজ নিয়ে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগীরা তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট