1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় দুই ইলিশ ১০ হাজারে বিক্রি, নিষেধাজ্ঞা শেষে ঘাটে উৎসবের আমেজ পটুয়াখালী আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়, প্রতিদ্বন্দ্বীদের ভরাডুবি বাউফলে পরীক্ষা কেন্দ্রে কুড়ালসহ শিক্ষার্থী আটক; সংঘর্ষের আশঙ্কায় ৬ জন থানায়, পরে অভিভাবকের জিম্মায় মুক্তি ভোলার ভেদুরিয়ায় এক বিধবার ঘর ভাংচুরের চেষ্টা চলাচ্ছে একটি ভূমিদস্যু চক্র ভারি বৃষ্টিতে নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, আহত-২০ ভোলায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ কালবৈশাখীতে স্কুলের গেট ধসে আহত অয়ন; ঢাকায় সফল অস্ত্রোপচার, তদন্ত কমিটি গঠন পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত

কই মাছ কেন বৃষ্টি বা বজ্রপাতের সময় মাটিতে উঠে আসে?

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪১৯ বার পড়া হয়েছে

আমাদের দেশে গ্রীষ্মকাল ও বর্ষাকালে একটি বিষয় লক্ষ্য করা যায়। বিশেষ করে বৈশাখ-জৈষ্ঠ এই দু‘মাসে হঠাৎ বৃষ্টি বা বজ্রপাতের সময় কই মাছ মাটিতে উঠে আসে লাফালাফি করে। এই ঘটনাকে সাধারণ মানুষ বলে থাকে ‘মাছ উজানো’। চলুন জেনে নেওয়া যাক, কি কারণে মাছ তাদের ধর্মের বিপরীতমুখী হয়ে ওঠে।

উজান হলো স্রোতের বিপরীত দিকে যাওয়া। আর উজান শব্দটি এসেছে ‘উজানো’র উৎপত্তি, যার মানে হলো স্রোতের বিপরীত দিকে যাওয়া। এই বিষয়টিকে বলে ‘ট্যাক্সিস’। যে সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলেই বুঝে যাবেন আসলে কেন কই মাছ পানির উপর ডাঙায় উঠে আসে।

ট্যাক্সিস একটা টার্ম; যার অর্থ প্রাণীর দিকমুখিতা। সহজভাবে বললে, বিভিন্ন পরিবেশে (যেমন- তাপ, চাপ, আলো, শব্দ) প্রাণীর ছুটে চলা। যখন বিভিন্ন পরিবেশের দিকে প্রাণী ছুটে চলে, তখন তাকে পজেটিভ ট্যাক্সিস বলা হয়। কই মাছের ট্যাক্সিস হলো পজিটিভ ট্যাক্সিস। কোনো প্রাণী স্রোতের দিকে চললে তাকে রিওট্যাক্সিস বলে। যা এক প্রকার পজিটিভ ট্যাক্সিস। বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পুকুর, খাল-বিল, নদীতে পানি বেড়ে যায়। সেই সময় স্রোতের দিকে কই মাছ চলতে শুরু করে। আকাশের দিক থেকে যেহেতু পানির স্রোত নামে তাই সেইদিকে লাফাতে থাকে। বিষয়টিকে অনেকেই নতুন পানির দিকে যাওয়া বলেন। তাছাড়া কই মাছের পাখনা বেশ শক্ত হয়ে থাকে তাই এরা মাটির উপরেও এসে লাফালাফি করতে পারে।

আরেকটি কারণও আছে অবশ্য। দীর্ঘদিন বৃষ্টি না হলে পুকুর বা জলাশয়ের পানিতে অক্সিজেন এবং খাবারের ঘাটতি তৈরি হয়। কই মাছ বৃষ্টির পানি পাওয়ায় সে অক্সিজেন ও খাবারের জন্য স্রোতের সঙ্গে রিওট্যাক্সিসে সাড়া দেয়। বৃষ্টির সময় স্রোতের দিকে এবং পুকুর পাড়ে উঠে আসে এই মাছ।

সূত্র: কারিনারি ডটকম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট