1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

শ্রীমঙ্গলে পুলিশের জালে বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেপ্তার-১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় একটি দল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সোড়া ৭টার সময় উপজেলার ৩ নং সদর ইউপির অন্তর্গত উত্তরসুর সাকিনস্থ কয়ছর হাজী মার্কেটের সামনে শ্রীমঙ্গল-হবিগঞ্জআঞ্চলিক মহাসড়কের রাস্তায় চেকপোস্ট চলাকালে একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা তল্লাশী করে বিদেশী ভারতীয় মদসহ ১জনকে আটক করা হয়। আটককৃত আসামী উপজেলার সিন্দুরখান ইউপির হুগলিয়ার খিলাগাঁও গ্ৰামের আজিম মোল্লার ছেলে মোঃ হাবিব উল্ল্যাহ (৩২) নামে তাকে গ্রেপ্তার করা হয়।

সিএনজি তল্লাশী করে যাত্রী বসার সিটের পিছনে একটি কাগজের কার্টুন ও একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর হতে ভারতীয় (ক) ২৪(চব্বিশ) বোতল SEAGRAM’S BLEDERS PRIDE 375 ml মদ, খ) ১১ (এগার) বোতল BACARDI LIMON 375 ml মদ, (গ) (এগারো) ১১ বোতল MAGIC MOMENTS 375 ml মদ, সর্বমোট ৪৬ (ছয়চল্লিশ) বোতল বিদেশী মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৯ হাজার টাকা (উনসত্তর হাজার) উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন।

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট