1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম

চীনের ই-কমার্স খাতে “তাৎক্ষণিক খুচরা” দামে যুদ্ধ, ক্ষতিগ্রস্ত বড় কোম্পানিগুলো

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

একই দিনে পণ্য সরবরাহের বাজার দখলে রাখতে তীব্র ছাড়ের প্রতিযোগিতায় নেমেছে আলিবাবা, জেডি ডটকম ও মেইটুয়ানসহ চীনের শীর্ষ ই-কমার্স কোম্পানিগুলো। তবে বিশ্লেষকদের মতে, এই মূল্যযুদ্ধ প্রতিষ্ঠানগুলোর মুনাফার মার্জিন কমিয়ে দিচ্ছে এবং অনলাইন বিক্রির প্রবৃদ্ধি স্থবির হওয়ায় প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

“ইনস্ট্যান্ট রিটেইল” বা তাৎক্ষণিক খুচরা বাজারে ক্রেতাদের আকর্ষণ করতে কোম্পানিগুলো আক্রমণাত্মক ছাড় দিচ্ছে। এর ফলে সাময়িকভাবে বাজার দখলের লড়াই এগোলেও দীর্ঘমেয়াদে ব্যবসার স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আলিবাবা, জেডি ডটকম ও মেইটুয়ানের মতো প্রতিষ্ঠানগুলোকে এরই মধ্যে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট বিশ্লেষকরা। কারণ, ভারী ডিসকাউন্টের ফলে আয় কমে যাচ্ছে এবং ব্যয় বাড়ছে, যা তাদের মুনাফা টিকিয়ে রাখাকে কঠিন করে তুলছে।

চীনে সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন বিক্রি দ্রুত বেড়েছে। তবে বর্তমানে বাজারের প্রবৃদ্ধি থমকে গেছে। এ অবস্থায় তাৎক্ষণিক ডেলিভারি সেবাকে নতুন প্রবৃদ্ধির উৎস হিসেবে দেখা হলেও অতি প্রতিযোগিতা খাতটিকে আরও ঝুঁকির মুখে ফেলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট