1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

লোহালিয়া নদীতে ভাসমান লাশের রহস্য উদঘাটন, খুনি ফয়জুল গাজী গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অটোরিকশা চালক রেজাউল বয়াতির মৃত্যুর রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার মূল আসামি ফয়জুল গাজীকে গ্রেফতার করা হয়েছে, যিনি শ্বাসরোধ করে হত্যার পর লাশের পেট চাকু দিয়ে কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন।

পটুয়াখালী সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর লোহালিয়া নদীর তীরে ভাসমান অবস্থায় রেজাউল বয়াতির (২৮) মরদেহ উদ্ধার করা হয়। পরদিন থানায় ৩০২/২০১/৩৭৯/৩৪ ধারায় হত্যা ও ডাকাতির মামলা দায়ের করা হয়। তদন্তে গোপন সংবাদের ভিত্তিতে ভুরিয়া ইউনিয়নের ফয়জুল গাজী (২৫) কে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে ফয়জুল গাজী স্বীকার করেন যে, তিনি রেজাউল বয়াতিকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং লাশ গুম করার উদ্দেশ্যে তার পেট চাকু দিয়ে কেটে নদীতে ভাসিয়ে দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শৌলা এলাকার জামে মসজিদের কার্নিশ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু এবং রাস্তার পাশের পানি থেকে চোরাই যাওয়া অটোরিকশার ব্যাটারি উদ্ধার করে। এগুলো তার অপরাধের প্রমাণ হিসেবে গণ্য হয়।

রেজাউল বয়াতি সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি ফিরেননি। সেদিন রাতেই কাশিপুর রোড থেকে তার অটোরিকশা উদ্ধার করা হয়। এর পরদিন বুধবার সকালে নদী থেকে তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট