1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

কর্তব্যরত অবস্থায় এক পুলিশ সদস্যের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারে দায়িত্ব পালনকালে এক উপপরিদর্শক (এসআই) মৃত্যুর ঘটনা ঘটেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তার নাম আলমগীর হোসেন ভূঁইয়া। তিনি মৌলভীবাজার পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

সোমবার (১লা সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস বলেন, হাসপাতালে আসার আগেই আলমগীর হোসেন ভূঁইয়া মারা যান। তার হার্টের সমস্যা ছিল।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, দুপুরে শ্রীমঙ্গল থানার মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্বরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে মৌলভীবাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই পুলিশ কর্মকর্তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি দুই কন্যা ও এক ছেলে সন্তানের জনক। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন।

এদিকে বাদ মাগরিব মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে আলমগীর হোসেন ভূঁইয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দীর্ঘ দিন ধরে সপরিবারে বসবাস করে আসছেন। জানাজার নামাজ শেষে শ্রীমঙ্গলেই দাফন করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আলমগীর হোসেন ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, সোমবার শ্রীমঙ্গলে ৩৭ দশমিক ৮ ডিগ্ৰি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আরও কয়েকদিন তাপদাহ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট