1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

বেশি মূল্য খাদ্য সরবরাহ ও বিক্রি করলে আইনি ব্যবস্থা; জেলা প্রশাসক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং দ্রব্যরমূল্য নিয়ন্ত্রণ রক্ষার লক্ষ্যে সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, বাজারে বেশি দামে খাদ্য সরবরাহ করলে এবং বাজারে অস্থির পরিবেশ সৃষ্টি করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৬শে আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজারের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ,চেম্বার অব কমার্স, খুচরা ও পাইকারি পর্যায়ের সকল ব্যবসায়ী ( মাংস, ডিম, ফল, সবজি, মুদি, মিষ্টি ইত্যাদি ), কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং অন্যান্য সংশ্লিষ্ট সকলের অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন এর সঞ্চালনায় ও জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নিরাপদ খাদ্য অফিসার মোঃ সাকিব আহমদ,ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারি পরিচালক আল-আমিন মৌলভীবাজারের বাজারের বিভিন্ন বিষয় প্রজেক্টর এর মাধ্যমে তুলে ধরেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,সাবেক মৌলভীবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.জিল্লুল হক,জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী,জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম,চেম্বার অফ কমার্সের পরিচালক জাবেদ আহমদ,ব্যবসায়ী সৈয়দ মহিউদ্দিন চৌধুরী শাহীন,ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ প্রমুখ।

মতবিনিময় সভায় বাজারে নিরাপদ খাদ্য সরবরাহ, দ্রব্যমূল্যেস্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষার বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়। বিশেষভাবে ডিম, মাংস, ফল, সবজি, মুদিমাল, মিষ্টিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে ন্যায্য দামে ও সীমিত লাভে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি খুচরা ও পাইকারি পর্যায়ে পণ্যের মূল্য সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। সবার সম্মতিতে সভায় ডিম, মাংস, ফলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মুনাফার হার নির্ধারণ করে দেওয়া হয়।

মতবিনিময় সভাটি স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা ও সচেতনতা বৃদ্ধি করা এবং পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্ৰহন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট