1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

ধানক্ষেতে মিললো বিশালাকৃতির অজগর সাপ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয়ে ধানক্ষেত থেকে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২১ই আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপার গ্রামের একটি ধানি জমিতে নেটজালে আটকা অবস্থায় ছিল অজগরটি। খবর পেয়ে লাউয়াছড়া বন্য প্রাণী প্রকৃতি ও সংরক্ষণ বিভাগ উদ্ধার করে। সাপটির দৈর্ঘ্য প্রায় ৭ ফুট।

ক্রিয়েটিভ কনজারভেসন অ্যালায়েন্স সংগঠনের সুপারভাইজার চঞ্চল গোয়ালা বলেন, ‘লাউয়াছড়া বন সংলগ্ন মাধবপুরের লঙ্গুরপার গ্রামে ধানি জমিতে হঠাৎ মাছ ধরা জালে একটি অজগর সাপ দেখতে পান। পরে বন বিভাগের মাধ্যমে অজগরটি উদ্ধার করি। নেটে আটকা পড়ায় সাপটির গায়ে কিছু আঘাত থাকায় বর্তমানে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। পরীক্ষা নীরিক্ষা করে সুস্থ করে চলাচলের উপযোগী হলে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

এ ব্যাপারে লাউয়াছড়া বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক বলেন, স্বেচ্ছাসেবী ও বন বিভাগের লোকজন অজগরটি উদ্ধার করে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেলে অজগরটি লাউয়াছড়া বনের জানকীছড়ায় অবমুক্ত করা হয়েছে।

ইদানীং প্রায়শই লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে অজগর সাপ লোকালয়ে বেরিয়ে আসছে। গত ১ মাসে প্রায় ৫টি অজগর সাপ লোকালয়ের বিভিন্ন এলাকায় ধরা পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট