1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

শ্রীমঙ্গলে চুরির ঘটনার ৬ ঘন্টার মধ্যে চোরসহ মালামাল উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরি হওয়া স্বর্ণালংকার,মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাসেল আহমেদ মোস্তফা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাত অনুমান ২ ঘটিকার সময় শ্রীমঙ্গলের পূর্ব রূপসপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রাসেল আহম্মদ মোস্তফাকে (৩৭) গ্রেপ্তার করা হয়।

অভিযানে তার কাছ থেকে নগদ ১,১৩,০০০ টাকা, ৩টি মোবাইল ফোন, ১টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের নাকফুল,২টি রূপার চেইনসহ মোট প্রায় ১,৩৯,৪৬৫ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়।

১৫ই আগস্ট সন্ধ্যার পর পূর্ব রূপসপুরে বসবাসরত জনৈক মোঃ জসিম মোল্লার বাসা থেকে অজ্ঞাত ব্যক্তিরা স্বর্নালংকার, মোবাইল ও টাকাসহ মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর পরই শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলামসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এমদাদুল হকের নেতৃত্বে এসআই মহিবুর রহমানসহ অভিযান পরিচালনা করে মালামাল উদ্ধার ও চুরির ঘটনায় জড়িত রাসেলকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত রাসেল আহম্মদ মোস্তফা উপজেলার পূর্ব রূপসপুর এলাকায় খালেক হাজারির বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট