1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

মৌলভীবাজারে সীমান্তে ৯ রোহিঙ্গাসহ ১বাংলাদেশি আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নিউ পাল্লাথল সীমান্তের কুমারশাইল এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ঠেলে পাঠানো ৯ রোহিঙ্গা ও ১ বাংলাদেশি নাগরিক বিজিবি’র হাতে আটক হয়েছেন। শুক্রবার সকালে বিজিবি’র নিউ পাল্লাথল বিওপির একটি টহল দল তাদের আটক করেছে।

যদিও প্রাথমিকভাবে ৫২-বিজিবি দু’জনকে আটকের তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার সন্ধ্যায় তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন-হবিগঞ্জের আজমীরিগঞ্জ উপজেলার জামির হোসেনের ছেলে সোহেল মিয়া এবং কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা আবুল কাশেমের ছেলে আবু বক্কর সিদ্দিক।

বিজিবি জানায়, কয়েক বছর পূর্বে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। সম্প্রতি সেখানে আটক হওয়ার পর বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।

বিয়ানীবাজার-৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশইন করা ৯ রোহিঙ্গা ও একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে দু’জনকে থানায় সোপর্দ করা হয়েছে। বাকিদের যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, শুক্রবার সন্ধ্যার সোয়া ৬টার দিকে বিজিবি’র জিডি মূলে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা নাগরিককে থানায় সোপর্দ করেছে। তাদের বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট