1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

মৌলভীবাজারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ই আগস্ট) জুম্মার নামাজের পর জেলা বিএনপি’র আয়োজনে শহরের হযরত শাহ্ মোস্তফা দরগা মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অংশ নেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী,আব্দুল মুকিত,মিজানুর রহমান মিজান, বকসী মিসবাউর রহমান, মো.ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোওয়ার মজুমদার ইমন সহ জেলা ও উপজেলা, পৌর বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, তাতী দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দলীয়ভাবে জন্মদিনের কেক কাটার আয়োজন না থাকলেও জেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এমনটাই বিভিন্ন পর্যায়ে জানা গেছে।

দোয়া মাহফিলে বিগত ২০২৪ সালের ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট