1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জলঢাকায় সাংবাদিকদের মানববন্ধন

জসিনুর রহমানের জেলা প্রতিনিধি নীলফামারী
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জলঢাকার সকল সাংবাদিক বৃন্দ। ।

শনিবার (৯ আগস্ট)সকাল ১১ ঘটিকায় জলঢাকা থানা চত্বরে আয়োজিত এই মানববন্ধনে জলঢাকাব সাংবাদিকদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরাও অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান,সাধারণ সম্পাদক শাহাজাহান কবির লেলিন, রিপোর্টাস ইউনিটের সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সহ- সাধারণ সম্পাদক জসিনুর রহমান,বিভিন্ন ইউনিটের প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

বক্তারা বলেন, “সিসিটিভি ফুটেজে হত্যাকারীদের চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি—এটি উদ্বেগজনক। যদি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করা হয়, তাহলে দেশব্যাপী সাংবাদিক সমাজকে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

এ হত্যাকাণ্ডে জলঢাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সাংবাদিক তুহিন ছিলেন উপজেলার মধ্য ভাটিপাড়া গ্রামের পিতা হাসান জমিলের কনিষ্ঠ সন্তান। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনিই সবচেয়ে ছোট।
২০০৫ সাল থেকে তিনি গাজীপুরের চান্দনা এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার গাজীপুর ঈদগাঁ মাঠে জুমার নামাজ শেষে প্রথম জানাজা এবং বাদ আছর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট