1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

মৌলভীবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুড়িকাঘাতে হত্যা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে অবস্থিত ‘এফ রহমান ট্রেডিং’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী রুবেল আহমদ (৩৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ই আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সন্ধ্যার পর অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত রুবেল আহমদের দোকানে প্রবেশ করে অতর্কিত ভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার আত্মচিৎকারে আশপাশের সিএনজি অটোরিকশা চালকরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে রাতেই তিনি মৃত্যুবরণ করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রুবেল আহমদ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

উল্লেখ্য, মৌলভীবাজার পৌরসভার পার্কে প্রকাশ্যে ছুরিকাঘাতে আইনজীবী সুজন মিয়াও নিহত হন। সেই রেশ কাটতে না কাটতে এ ধরনের আরেকটি হত্যাকান্ড ঘটে গেলো। ঘটনাগুলো শহরের জননিরাপত্তা বিঘ্নিত ও জনজীবনে অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষের জনমনে। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় বিষয়টি সাধারণ ভাবে প্রশ্ন!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট