1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের শমসেরগঞ্জ বাজার এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এর নেতৃত্বে এসআই মোঃ আবু নাইয়ুম মিয়া ও সঙ্গীয় ফোর্স রবিবার (৩রা আগস্ট) রাতে শমশেরগঞ্জ বাজার সংলগ্ন সিআইপি আব্দুর রহিম এর নির্মাণাধীন মার্কেটের সামনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটককৃতরা হলেন, মোঃ নজরুল ইসলাম (৩২), সাং-পানিউমদা (লেবু বাগান), নবীগঞ্জ, হবিগঞ্জ,মধু মিয়া (৪৫), সাং-বিন্নিগ্রাম, মৌলভীবাজার।

পলাতক আসামি –আনোয়ার মিয়া প্রকাশ আনর মিয়া (৪৭), সাং-পানিউমদা (মধ্যপাড়া গাঙের পাড়), নবীগঞ্জের হবিগঞ্জ।

ঘটনাস্থলে তল্লাশি করে নজরুল ইসলামের লুঙ্গির কোচা থেকে ১০৫ পিস এবং মধু মিয়ার লুঙ্গি থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পরস্পরের যোগসাজশে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাগুলো সংগ্রহ করে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানায়। তাদের বিরুদ্ধে ডাকাতি, খুন ও মাদকের একাধিক মামলা চলমান রয়েছে। এ ঘটনায় পলাতক ১ জনসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট