1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

মাধবপুরে বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দ মোঃ ফয়সল।

মোঃআল আমিন,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

 

 

আজ বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়, অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল।

সৈয়দ মো. ফয়সল বলেন, বিগত সরকার দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে গেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপি ১৬ বছর লড়াই সংগ্রাম করেছে।আমি মাধবপুরে বিএনপিকে প্রতিষ্ঠা করতে গিয়ে পায়ে হেঁটে প্রত্যেকটি গ্রামে গিয়েছি,আজকের মত এত বিএনপি তখন ছিল না।আমাকে আজকের বিএনপির অনেক সিনিয়র নেতা তখন সহযোগিতা করেছিল।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।আমরা আশা করছি ঘোষিত সময়ে নির্বাচন হবে।আর নির্বাচনকে সামনে রেখে আপনারা নিষ্ঠার সাথে কাজ করে যান,ইনশাআল্লাহ আল্লাহ আমরাই জয়ী হব।

এতে আরও বক্তব্য রাখেন- মাধবপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সহ-সভাপতি হাজী অলিউল্লাহ, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান,সাংগঠনিক হাজী ফিরোজ,যুগ্ম সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন।যুবদল আহ্বায়ক এনায়েত উল্লাহ, কবির চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান ফরিদ, ১ম যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, কাউছার আহমেদ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট