1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

“ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মৌলভীবাজারে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১শে জুলাই) মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালার যৌথ আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন। আলোচনায় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বিআরটি’র মোর্শেদ আলম। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন মোটরযান পরিদর্শক মোঃ সেলিম হাসান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিআরটি অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক হাবিবুর রহমান,পুলিশ পরিদর্শক কামরুল হাসান প্রমুখ।

এসময় বিআরটিএ-এর কর্মকর্তাবৃন্দ ও পেশাজীবী চালকরা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

বক্তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি পেশাজীবী চালকদের মানবিক আচরণ ও দক্ষতা বৃদ্ধির দিকেও আলোকপাত করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে চালকদের সচেতন করে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে বলে তারা আশা ব্যক্ত করেন। একজন দক্ষ চালক পারেন বহনকারী যানের মানুষদের জীবন রক্ষায় মূখ্য ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট