1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

ভোলা জেলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে বিশেষ সংবর্ধনা প্রদান করেছে ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। শনিবার সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণমাধ্যমে তাঁর দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করে অনুষ্ঠানে বক্তারা বলেন, তাঁর কর্মজীবন ও অভিজ্ঞতা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য এক অনন্য অনুপ্রেরণা।

গণমাধ্যমে দীর্ঘ পথচলা এবং ভোলার সাংবাদিকতা শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধিত করলো ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। ​শনিবার সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। ​ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হাসনাইন আহম্মেদ। ​আলোচনা পর্বে বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা এবং নির্বাহী সদস্য রানা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা । অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহসভাপতি মো. মেহেদি হাসান নোয়াব।

​বক্তারা আবু তাহেরের দীর্ঘ সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ভোলার সাংবাদিকতার ইতিহাসে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
​
সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাদারিত্ব ও সত্যনিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়ে শেষ হয় এ আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট