1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

ভোলায় জিজেইউএসের প্রকল্প কর্মকর্তাদের বার্ষিক সভা, উন্নয়ন কার্যক্রম আরও জনমুখী করার আহ্বান

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ভোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর প্রকল্প কর্মকর্তাদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি চলমান প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ের কাজের মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
শনিবার (১ আগস্ট) ভোলা সদর উপজেলার জিজেইউএস প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় সংস্থার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন জিজেইউএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। প্রধান আলোচক ছিলেন পরিচালক (প্রোগ্রাম) এডভোকেট বীথি ইসলাম। বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) মো. আজাদ হোসেন।
সভায় সংস্থার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রম তুলে ধরেন অতিরিক্ত পরিচালক ডা. মো. খলিলুর রহমান, অতিরিক্ত পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. জাহিদুর রহমান, উপপরিচালক ডা. অরুণ কুমার সিংহ, মো. আবুবকর, কৃষিবিদ আনিসুর রহমান, গোপাল চন্দ্র শীল, সহকারী পরিচালক তরুণ কুমারী পাল, সহকারী পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. মিজানুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন এবং সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী শাহরিয়ার হোসাইন।
আলোচনায় মাঠপর্যায়ে বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আগামী দিনের লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে মতবিনিময় হয়। বক্তারা সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপকারভোগীদের জীবনমান উন্নয়ন, টেকসই উন্নয়ন উদ্যোগ সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবার আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জিজেইউএস দীর্ঘদিন ধরে ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় দারিদ্র্য বিমোচন, জীবিকায়ন, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা, দক্ষতা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট