1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বাবুগঞ্জে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন: ৪ মাস পর শিক্ষক গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জে ১২ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাসুম বিল্লাহ (২৬) নামের এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় চার মাস পর শুক্রবার (৩১ জুলাই) নাটোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুম বিল্লাহ নাটোর জেলার সিংড়া উপজেলার চক হিয়াতপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি বাবুগঞ্জ উপজেলার ‘আল ইকরা দারুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা’র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার সূত্র মতে, গত ১৫ মার্চ দিবাগত রাত ১টার দিকে মাদ্রাসার হিফজ বিভাগের ওই আবাসিক শিক্ষার্থীকে ঘুম থেকে ডেকে পর্দার আড়ালে নিয়ে যৌন নির্যাতন চালানো হয়। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ১১ এপ্রিল বাবুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ ভুক্তভোগী শিশুটিকে পরীক্ষা ও চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়। অন্যদিকে, ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত শিক্ষক মাসুম বিল্লাহ আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে গতকাল শুক্রবার নাটোরের সিংড়া উপজেলার চক হিয়াতপুর এলাকার তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, ‘ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক ঘন ঘন স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার (১ আগস্ট) আসামিকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট