1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক

ভোলায় কোর্ট পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার, অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

ভোলায় কোর্ট পুলিশের কনস্টেবল মো. শাহাবুদ্দিনের (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্র ও পুলিশের প্রাথমিক ধারণা, কন্যার মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, যা আত্মহত্যার কারণ হতে পারে।

মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় এবং মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এক সহকর্মী তার ভাড়া বাসায় যান। ঘরটি ভেতর থেকে বন্ধ দেখে বাড়ির মালিক ও ভোলা সদর মডেল থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করে।

মৃত শাহাবুদ্দিন বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর ইউনিয়নের আদম আলী ফকিরের ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে ভোলা কোর্ট পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ভোলা কোর্ট ইনস্পেক্টর মো. নাছির উদ্দিন জানান, চলতি বছরের ৪ মে এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে খারাপ ফলের কারণে শাহাবুদ্দিনের ১৬ বছর বয়সী একমাত্র কন্যা তাইয়বা জাহান চৈতি আত্মহত্যা করে। ওই ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তার স্ত্রী অসুস্থ হওয়ায় কয়েক দিন আগে চিকিৎসার জন্য বরিশালে যান, এরপর থেকে তিনি বাসায় একাই ছিলেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, কোর্ট পুলিশ সদস্য শাহাবুদ্দিনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিকেলে ভোলা পুলিশ লাইনসে তার জানাজা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট