1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

মো. সাখাওয়াত হোসেন, ​ফরিদপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবযোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (টিএইচ আই) কর্মকর্তা ডা. সোহাগ এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন
ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির এক প্রতিনিধি দল।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পল্লী চিকিৎসকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, গ্রামীণ পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে পল্লী চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে, তাদের কাজের পরিধি আরও গতিশীল করার লক্ষ্যে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ (ট্রেনিং) এর আয়োজনের আশ্বাস দেন তিনি।

এছাড়াও যেকোনো প্রয়োজনে পল্লী চিকিৎসকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন, নবযোগদানকৃত এই
কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সুমন মোল্লা,
​সহ-সভাপতি লিয়াকত শিকদার ও ওবাইদুর রহমান, ​যুগ্ম সাধারণ সম্পাদক রিপন লস্কর ও মনিরুজ্জামান টিপু, ​সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাঁকা,
​কোষাধ্যক্ষ মো. বশির আহমেদ।

আরও উপস্থিত ছিলেন,
​সেবা ডেন্টাল এন্ড হোমিও হল (বালিয়াচরা বাজার শাখা-৩)-এর পরিচালক মো. সাখাওয়াত হোসেন, খোকন শেখ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট