1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই সহোদর ট্রাক্টরচালককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাঠিভাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত দুই ভাই বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন ছোট বিঘাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রব আকনের ছেলে মো. হাসান আকন ও মো. আল মামুন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকালে দুই ভাই নিজেদের জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন। এ সময় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় দুই ভাই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের পরিবারের দাবি, তাদের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক।

এ ঘটনায় স্থানীয় জামায়াতে ইসলামীর একজন কর্মীর নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি। হামলার পর থেকে ছোট বিঘাই ইউনিয়নের মাঠিভাঙ্গা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় আরও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট