1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
কলাপাড়ায় বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা বাউফলে যুবদলের শোভাযাত্রায় হামলা মামলায় ইউপি চেয়ারম্যান ও ছেলে গ্রেপ্তার জিয়া হত্যাকাণ্ডের ৪৫ বছর পর পলাতক সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার প্রিজারভেটিভের আধিক্য: বাজার থেকে ৩ কোম্পানির খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কাটার অভিযোগ পটুয়াখালীতে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব প্রথম ছয় মাসে মব সহিংসতায় নিহত ১৩৩, রাজনৈতিক সহিংসতায় নিহত ৫৬: এইচআরএসএস নেছারাবাদে ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডিতে অনৈতিক প্রস্তাবের অভিযোগ ভোলার ইলিশা পয়েন্টে সিসি ব্লক ধস: হুমকিতে ফেরিঘাট ও শহর রক্ষা বাঁধ কলাপাড়ায় সরকারি বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও-র

বাউফলে যুবদলের শোভাযাত্রায় হামলা মামলায় ইউপি চেয়ারম্যান ও ছেলে গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এএনএম জাহাঙ্গীর হোসেন এবং তার ছেলে ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে পটুয়াখালী সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনকে বাউফল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী থানা পুলিশ তাদের গ্রেপ্তার দেখাবে। উল্লেখ্য, গ্রেপ্তার ইমরান হোসেন বাংলাদেশ বিমানের সাবেক একজন কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুন রাতে উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অঙ্গসংগঠন যুবদলের একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালানো হয়। এ হামলায় যুবদল ও ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন এবং প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ ঘটনায় দাশপাড়া ইউনিয়নের সদস্য আল মামুন বাদী হয়ে বাউফল থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেনকে প্রধান আসামি এবং তার ছেলে ইমরান হোসেনকে এজাহারভুক্ত আসামি করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘যুবদলের শোভাযাত্রায় হামলার মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট