1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা

প্রিজারভেটিভের আধিক্য: বাজার থেকে ৩ কোম্পানির খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভের উপস্থিতির কারণে বাজার থেকে তিনটি কোম্পানির নির্দিষ্ট খাদ্যপণ্য প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে ওই পণ্যগুলোর বিপণন বন্ধ করতে এবং ভোক্তাদের তা না কিনতে পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনার কথা জানায় বিএফএসএ। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডকে তাদের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিলড (ইনট্যাক্ট)’ প্রত্যাহার করে নিতে বলা হয়েছে। এছাড়া ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডকে ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিলড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডকে ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিলড (ইনট্যাক্ট)’ পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএফএসএর এ পদক্ষেপের আগে, চলতি মাসের ৩ জুলাই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অন্যান্য অনিয়মের অভিযোগে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ইস্ট বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করেছিল।

কর্তৃপক্ষ ভোক্তাদের উদ্দেশ্যে এসব নির্দিষ্ট খাদ্যপণ্য ক্রয় বা গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য কঠোর পরামর্শ দিয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিএফএসএর এমন তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট