1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব প্রথম ছয় মাসে মব সহিংসতায় নিহত ১৩৩, রাজনৈতিক সহিংসতায় নিহত ৫৬: এইচআরএসএস নেছারাবাদে ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডিতে অনৈতিক প্রস্তাবের অভিযোগ ভোলার ইলিশা পয়েন্টে সিসি ব্লক ধস: হুমকিতে ফেরিঘাট ও শহর রক্ষা বাঁধ কলাপাড়ায় সরকারি বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও-র পটুয়াখালী সদরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পটুয়াখালীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচি পালিত হয়নি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ

প্রথম ছয় মাসে মব সহিংসতায় নিহত ১৩৩, রাজনৈতিক সহিংসতায় নিহত ৫৬: এইচআরএসএস

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চলতি বছরের প্রথম ছয় মাসে সারা দেশে গণপিটুনি ও মব সহিংসতায় ১৩৩ জন নিহত ও ২৫৬ জন আহত হয়েছেন। এছাড়া রাজনৈতিক সহিংসতায় ৫৬ জনের মৃত্যু ও ৫ হাজার ২৪৬ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রকাশিত দেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক অর্ধবার্ষিক প্রতিবেদনে (জানুয়ারি-জুন) এসব তথ্য উঠে এসেছে।

দেশের ১৬টি মূলধারার জাতীয় গণমাধ্যমের সংবাদ, এইচআরএসএস-এর সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চুরি, ডাকাতি, ছিনতাই, বাগ্বিতণ্ডা, আধিপত্য বিস্তার ও ধর্মীয় অবমাননাসহ বিভিন্ন কারণে ২৬১টি মব সহিংসতার ঘটনা ঘটেছে। ২০২৫ সালের একই সময়ে ১৪১টি ঘটনায় ৬৭ জন নিহত ও ১১৯ জন আহত হয়েছিলেন।

রাজনৈতিক সহিংসতায় নিহত ৫৬ জনের মধ্যে বিএনপির ৩৭ জন (৬৬ শতাংশ), জামায়াতে ইসলামীর ৬ জন (১১ শতাংশ) এবং আওয়ামী লীগের (যার কার্যক্রম নিষিদ্ধ) ৩ জন রয়েছেন। মোট ৮৩০টি সহিংসতার ঘটনার মধ্যে ৬৭৩টি (৮১ শতাংশ) ঘটেছে বিএনপির অন্তর্কোন্দল বা বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সংঘর্ষে।

নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় গত ছয় মাসে ৩৯৬টি ঘটনায় ১৩ জন নিহত ও ২ হাজার ৫৭৮ জন আহত হয়েছেন। এ সময় ৬০০টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘর ও নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসবিরোধী আইনে কমপক্ষে ১৪৪টি মামলা হয়েছে, যেখানে ৩ হাজার ২৬৮ জনকে নামীয় ও ২৪ হাজার ৫১৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতনের চিত্রও উদ্বেগজনক। গত ছয় মাসে ১ হাজার ৬২১ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন, যা ২০২৫ সালের একই সময়ের চেয়ে প্রায় ৫৬ শতাংশ বেশি। এর মধ্যে ৪০৪ জন ধর্ষণের শিকার হয়েছেন, যাদের ২৩৮ জন (৫৯ শতাংশ) ১৮ বছরের কম বয়সী। এছাড়া ৮৮ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হন এবং ১৭ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। যৌতুকের জন্য ১৯ জন নারী নিহত ও ৩ জন আত্মহত্যা করেছেন। পারিবারিক সহিংসতায় ৩২০ জন নিহত ও ১৪৭ জন আত্মহত্যা করেছেন।

মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনায় ৪০টি সভা-সমাবেশে বাধা দেওয়া হয়, যাতে ৩১১ জন আহত ও ৩৮ জন আটক হন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর অধীনে ৩০টি মামলায় ৮১ জনকে অভিযুক্ত ও ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিক নির্যাতনের ২০০টি ঘটনায় ৩৮৩ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন; এর মধ্যে ২৩৪ জন আহত, ৬০ জন লাঞ্ছিত, ৪৯ জন হুমকির শিকার ও ১১ জন আটক হয়েছেন।

সংখ্যালঘু নির্যাতনের ৫০টি ঘটনায় ৫৬ জন আহত হয়েছেন এবং ১৯টি মন্দির, ১৫টি প্রতিমা ও ৪৩টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। সীমান্তে ভারতীয় বাহিনীর (বিএসএফ) হামলায় ৯ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং কারাগারে কমপক্ষে ৫৮ জন আসামি মারা গেছেন।

এইচআরএসএস-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা, মব সহিংসতা, কারাগার ও হেফাজতে মৃত্যু, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক নির্যাতন এবং মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের মতো বিষয়গুলো সমাধান না হলে মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট