1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা

পটুয়াখালীতে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

পটুয়াখালী পৌর শহরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জুবিলী সড়কে ইসকন পরিচালিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে বৈদিক অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে এ উৎসবের সূচনা হয়।

যজ্ঞের আগুনে বিভিন্ন দ্রব্য আহুতি প্রদান ও বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুরোহিতরা দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ যজ্ঞানুষ্ঠানে উপস্থিত থেকে সমবেত প্রার্থনায় অংশগ্রহণ করেন।

বিকেলে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রথের দড়ি টেনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, পৌর প্রশাসক এবং পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এরপর শোভাযাত্রাসহকারে জগন্নাথ দেবের রথ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় মোট ৯টি রথে জগন্নাথ দেবকে নগর পরিভ্রমণে বের করা হবে।

শাস্ত্রমতে, ভক্তদের দর্শন দেওয়ার উদ্দেশ্যে শ্রী শ্রী জগন্নাথ দেব এই তিথিতে রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান। সাত দিন পর তিনি নিজ আলয়ে ফিরে আসেন, যা ‘উল্টোরথ’ নামে পরিচিত। বিশ্বশান্তি কামনায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী প্রতি বছর এ উৎসব পালন করে থাকেন।

উৎসব উপলক্ষে ইসকন ও বিভিন্ন মন্দির কমিটির উদ্যোগে নয় দিনব্যাপী হরিনাম সংকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, গীতা পাঠের আসর ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট