1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট

রাঙ্গাবালীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পানিতে পড়ে নিখোঁজ হওয়া ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ দুই দিন পর সাগর থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে কুয়াকাটা সংলগ্ন চর গঙ্গামতি এলাকা থেকে স্থানীয় জেলেরা ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহত রুবেল হাওলাদার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রি মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি নিজ মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারের মাঝি ছিলেন।

এর আগে গত সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দরের ৩ নম্বর বয়া সংলগ্ন গনিরটেক এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে রুবেল ট্রলার থেকে পানিতে পড়ে নিখোঁজ হন। ওই ঘটনায় ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হন। স্থানীয় জেলেরা আহতদের উদ্ধার করলেও রুবেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর থেকে স্বজন ও স্থানীয় জেলেরা তাকে উদ্ধারে তল্লাশি চালিয়ে আসছিলেন।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান এবং বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর জানান, চর গঙ্গামতি এলাকা থেকে স্থানীয় জেলেরা রুবেলের মরদেহ উদ্ধার করেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের ভাষ্য, আকস্মিক বজ্রপাতে এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট