1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ কলাপাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানে এসিল্যান্ড ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা পবিপ্রবি’তে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ, যাতায়াত সুবিধার্থে নতুন আদেশ গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির লাইন্ড সার্জনফিশ রাঙ্গাবালীতে বজ্রপাতে ট্রলার মাঝি নিখোঁজ, আহত ৩ বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর: বৃক্ষরোপণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়ন: প্রধান আসামি গ্রেপ্তার

কলাপাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানে এসিল্যান্ড ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মালিকানাবিহীন কুকুর-বিড়াল ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদান রাখায় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা ভূমি অফিসে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে একটি ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়েজিদ মুন্সী, সদস্য আল মনজির, মাসুদ হাসান, কাউছারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়েজিদ মুন্সী বলেন, ‘ইয়াসীন সাদেক কলাপাড়ায় যোগদানের পর থেকেই বন্যপ্রাণী সংরক্ষণে আন্তরিকতা দেখিয়ে আসছেন। বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধারে তিনি সব সময় আমাদের সহযোগিতা করেছেন। তার এ অবদান আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

সম্মাননা গ্রহণ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ‘ছোটবেলা থেকেই পশু-পাখি ও গাছপালার প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে। তবে এই সম্মাননার কৃতিত্ব আমি অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যদের উৎসর্গ করছি। তাদের অনুপ্রেরণাই আমাকে কাজ করতে উদ্বুদ্ধ করেছে। এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।’

তিনি আরও জানান, বন্যপ্রাণী বিষয়ে মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে বিধায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ইতোমধ্যে কলাপাড়ায় ১৬টি মহিষের লড়াই বন্ধ করা হয়েছে এবং বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় একটি অ্যানিমেল শেড নির্মাণ করা হয়েছে। এছাড়া কুয়াকাটায় একটি অ্যানিমেল মিউজিয়াম প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট