1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি

গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে খালে পড়ে মো. মামুন নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার দরিবাহেরচর এলাকায় মসজিদসংলগ্ন খালে সাঁকো পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল সাড়ে ৭টায় তার মরদেহ উদ্ধার করে।

নিহত মামুন দরিবাহেরচর গ্রামের আলমগীর ডালিম ও আখলিমা দম্পতির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে বাড়ির পাশের মসজিদসংলগ্ন খালের সাঁকো পারাপারের সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যান মামুন।

স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি না থাকায় প্রাথমিক উদ্ধার কার্যক্রমে সীমাবদ্ধতা ছিল। পরে জেলা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টায় মামুনের মরদেহ উদ্ধার করে।

উদ্ধারের পর মরদেহ গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং মৃত্যুতে কোনো সন্দেহজনক কিছু না থাকায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট