1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

নলছিটিতে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার প্রচেষ্টা, জীবিত উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে পারিবারিক কলহের জের ধরে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান লাকি আক্তার নামে এক নারী। এসময় তিনি তাঁর পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকেও নিয়ে নদীতে ঝাঁপ দেন। শুক্রবার রাতে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় মা ও মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লাকি আক্তার তাঁর পাঁচ বছরের মেয়েকে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকায় যান। এরপর তারা সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

উদ্ধার হওয়া লাকি আক্তার নলছিটি শহরের আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সাবেক স্ত্রী। লাকি আক্তার জানান, কয়েক দিন আগে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। পারিবারিক কলহ ও ব্যক্তিগত নানা সমস্যার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সন্তানকে নিয়ে বিভিন্ন ধরনের চাপের মুখে পড়ে মানসিক হতাশা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এ বিষয়ে স্বামী সাইদুল ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। মা ও শিশু বর্তমানে নিরাপদে রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট