1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

মুলাদীর ৪ সরকারি কর্মকর্তার যুগ্ম সচিব পদে পদোন্নতি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বরিশালের মুলাদী উপজেলার চার সরকারি কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। একসঙ্গে চার কর্মকর্তার এই পদোন্নতির খবরে উপজেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে পদোন্নতিপ্রাপ্ত এই চার কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব নজরুল ইসলাম আজাদ, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশ জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক (জিএম) এইচ এম রকিব হায়দার এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আল শাহীন। তাঁরা সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় উপসচিব এবং সমমর্যাদার পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

তাঁদের বাড়ি মুলাদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে। নজরুল ইসলাম আজাদ ও মোহাম্মদ জহিরুল ইসলাম উপজেলার চরকালেখান ইউনিয়নের চরকালেখান গ্রামের বাসিন্দা। এইচ এম রকিব হায়দারের বাড়ি সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে। আর আব্দুল্লাহ আল শাহীন কাজিরচর ইউনিয়নের কাজিরচর গ্রামের বাসিন্দা; তিনি স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান খানের ছেলে।

একই উপজেলার চারজন কর্মকর্তা সরকারের নীতিনির্ধারণী স্তরের গুরুত্বপূর্ণ এই পদে পদোন্নতি পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন জানানো হচ্ছে।

ঢাকাস্থ মুলাদী সমিতির সদস্য মো. হাবিবুর রহমান বলেন, ‘মুলাদীর এই চার কর্মকর্তার মেধা, সততা ও দেশপ্রেম আগামী দিনে দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। তাঁরা দেশ ও জনগণের সেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট