1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

বাউফলে খাদে ‘দশমিনা এক্সপ্রেস’, আহত ১৫

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে চালকের অসাবধানতায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেছে ‘দশমিনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস। আজ শুক্রবার (১০ জুলাই) সকালে বাউফল-বরিশাল আঞ্চলিক সড়কের বিলবিলাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২০-২৫ জন যাত্রী নিয়ে বাসটি দশমিনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি বিলবিলাস পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের (সাব-স্টেশন) পশ্চিম পাশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে বাসটি সড়কের পাশের খাদে উল্টে যায়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বাহাদুর জানান, তিনি সকালে বাড়ি থেকে বের হলে বাসটিকে খাদে পড়তে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন এবং বেশ কয়েকজন যাত্রীকে অক্ষত ও আহত অবস্থায় বাস থেকে বের করে আনেন।

আহত এক যাত্রী জানান, চালক অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এবারের মতো প্রাণে বেঁচে গেলেও চালকের এমন বেপরোয়া গতি চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বাউফল-বরিশাল আঞ্চলিক সড়কের এই অংশে প্রায়ই যাত্রীবাহী বাস দুর্ঘটনা ঘটে। চালকদের বেপরোয়া গতির কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকিতে পড়তে হলেও এর বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট